কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নীচে দুধকুমার নদে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম সিয়াম (১৩)। সে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়,শনিবার সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহ. অধ্যাপক (ইংরেজি) মাসুদ আল করিমের ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দুজনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে সিয়ামের মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত (ওসি) রুহুল আমিন জানান, পরিবারের কোন ধরণের অভিযোগ না থাকায় শিক্ষার্থীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




