• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

আজ জাতীয় শহীদ সেনা দিবস, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর

আজ জাতীয় শহীদ সেনা দিবস, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর

বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে মর্মান্তিক এই বিদ্রোহের ঘটনায় বিডিআরের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা, লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বিভীষিকাময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন দেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা। ষড়যন্ত্রমূলক এ হত্যাকাণ্ডে সেনাবাহিনী হারায় বহু মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর মনোবলে গভীর প্রভাব ফেলে।

নির্বাচিত সরকারের পর পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকারের পর পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের টপ লেভেলে কিছু রদবদল অনিবার্য এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যদিও পরিবর্তনের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি, তবে শিগগিরই এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে ইঙ্গিত দেন।