দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে


প্রকাশিত: ১০:০২ ২০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। দিনব্যাপী এই সফরে রংপুর ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে উপস্থিত হয়ে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রংপুরের আনুষ্ঠানিকতা শেষে দুপুরের আগেই সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। সূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন সরকারপ্রধান। এরপর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
বিকেল সোয়া ৪টায় রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি। পরে সার্কিট হাউসে কিছু সময় অবস্থানের পর রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোয়া ৯টায় তেজগাঁও অবতরণ করবেন।
ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব উল্লেখ করেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান। তিনি জানান, উৎসব নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এবার পূজায় সরকারি ছুটি ও আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




