সেনাবাহিনীর সহযোগিতায় ১৪০০ পর্যটক পৌঁছালেন খাগড়াছড়ি


প্রকাশিত: ০১:৩১ ২৪ সেপ্টেম্বর ২০২৪
সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় খাগড়াছড়ি পৌঁছেছেন । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করতে থাকে।
জুম্ম ছাত্র-জনতার ডাকে পার্বত্য চট্টগ্রামে গত ৭২ ঘণ্টার অবরোধের কারণে সাজেকে আটকে পড়ে পর্যটকরা। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন বাঘাইহাট জোনের সহযোগিতায় চারদিন পর পর্যটকরা খাগড়াছড়ি পৌঁছে।
অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে ২১ সেপ্টেম্বর থেকে বাঘাইহাট-সাজেক জোনের বিভিন্নস্থানে সড়কে বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলায় চলাচলের পথ বন্ধ ছিল। সড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। শুকনাছড়া এবং উলুছড়া এলাকায় দুইটি কালভার্টের লোহার পাটাতন সরিয়ে ফেলে যার কারণে যানচলাচল করতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় ২৩ তারিখ রাত ও ২৪ সেপ্টেম্বর সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচল উপযোগী করা হয়। পরে সেনাবাহিনী পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসে ।
এছাড়া বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সাজেক থেকে সেনাবাহিনী এবং টুরিস্ট পুলিশের এসকর্টে ১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজিচালিত অটোরিকশায় করে প্রায় ১৪০০ পর্যটক খাগড়াছড়ির দিকে রওনা দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



