কওমি শিক্ষার্থীদের বিরোধিতায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত


প্রকাশিত: ০২:২০ ৩০ মে ২০২৬
সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর নির্ধারিত প্রদর্শনী শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে প্রদর্শনী স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৩টায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিরোধিতা শুরু হলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে শুক্রবার রাতে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত জানান।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, বিদ্যালয়ের কক্ষ ব্যবহারের জন্য পূর্বে মৌখিক সম্মতি পাওয়া গেলেও পরে সেই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে নতুন ভেন্যু ও তারিখ নির্ধারণ করে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানানো হয়।
আয়োজক সংগঠনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তওজা খন্দকার জানান, পরিচালক তানিম নূরের কাছ থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নেওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরুদ্ধে প্রচারণা চালালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসরুল্লাহ মুয়াজ ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের আয়োজন বন্ধ রাখা উচিত। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।
তবে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, তিনি চলচ্চিত্র প্রদর্শনের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি দেননি। তার ভাষ্য, কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী বিষয়টি নিয়ে যোগাযোগ করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনের অনুমোদন দেওয়া হয়নি।
ঘটনার পর আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে নতুনভাবে প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস





