বৈধতা পাচ্ছে রিকশা-অটোরিকশা ভ্যান, আসছে নিবন্ধন ও লাইসেন্স ব্যবস্থা


প্রকাশিত: ১১:৫৬ ২ জুন ২০২৬
রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রিকশা ও অটোরিকশাকে নিবন্ধন এবং লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, চালকদের পরিচয় ও কার্যক্রম সুনির্দিষ্ট করতে সিটি করপোরেশনের মাধ্যমে নিবন্ধন, নম্বর ও লাইসেন্স প্রদান করা হবে।
সোমবার (১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।
আব্দুস সালাম বলেন, রিকশা, অটোরিকশা বা ভ্যান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে যানজট কমাতে এবং নগর পরিবহনে শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে নিয়মের মধ্যে আনতে হবে। তিনি জানান, যে এলাকার চালক, তিনি মূলত সেই এলাকাতেই পরিবহন পরিচালনা করবেন—এমন একটি ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে উল্লেখ করে চালকদের মতামত নিয়ে নিরাপদ পরিচালনা ব্যবস্থা গড়ে তোলার কথা জানান।
তিনি আরও বলেন, রাজধানীতে যানজট, বায়ুদূষণ ও শব্দদূষণ কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার মতো ব্যবস্থার পাশাপাশি রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চালক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



