তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক


প্রকাশিত: ০১:২৫ ১৬ জুলাই ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আমন ধানের চারা রোপণের কাজ। বর্ষা মৌসুমে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে মাঠজুড়ে এখন আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন ও কৃষিশ্রমিকদের নিয়ে জমিতে কাজ করছেন তারা।
বুধবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ডেমগছ গ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা বীজতলা থেকে চারা তুলে সারিবদ্ধভাবে জমিতে রোপণ করছেন। অনেক স্থানে নারী শ্রমিকদেরও সমানতালে ধান রোপণের কাজে অংশ নিতে দেখা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে তেঁতুলিয়া উপজেলায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ইতোমধ্যে অধিকাংশ এলাকায় চারা রোপণের কাজ জোরেশোরে চলছে।
স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, সময়মতো চারা রোপণ করতে পারলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টি উপেক্ষা করেই তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করার চেষ্টা করছেন। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার ভালো ফলনের আশা করছেন তিনি।
তিরনইহাট ইউনিয়নের ঠুনঠোনিয়া গ্রামের কৃষক আনারুল ইসলাম ও মজিবর রহমান জানান, অন্যান্য বছরের মতো এবারও তারা নিজ নিজ জমিতে আমন ধান চাষ করছেন। অন্যদিকে ডেমগছ গ্রামের কৃষক ইউসুফ আলী ও হাফিজুর রহমান জানান, তারা প্রায় ৩ একর ৫০ শতক জমিতে আগাম জাতসহ বিভিন্ন জাতের আমন ধান আবাদ করেছেন।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাবরিনা আফরিন বলেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন। উন্নত জাতের ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে। এতে দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বর্তমানে তেঁতুলিয়ার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমনের চারার সমারোহ দেখা যাচ্ছে। কৃষকদের নিরলস পরিশ্রম এবং কৃষি বিভাগের সহযোগিতায় এবারও বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



