চাপাতি দিয়ে কুপিয়ে সাংবাদিককে আহত করলো দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৬:০৬ ১০ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সোমেশ^রী নদীর ঘাট এলাকার কাঠের ব্রিজের পাশে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফুজ্জামান ফকির সোমেশ^রী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে এসে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার সময় তার সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও আক্রমণের হুমকি দেয়। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি লুৎফুজ্জামান ফকির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করে আলোচনায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই হামলার শিকার হতে পারেন।
সাংবাদিক সমাজের দাবি,— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে দেশে সাংবাদিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




