বৃদ্ধকে কুপিয়ে মোটরসাইকেল, টাকা ও স্বর্ণের আংটি ছিনতাইয়ের


প্রকাশিত: ০৫:৩৯ ১৮ জুলাই ২০২৬
আহত ব্যক্তির নাম নুর জালাল মোল্যা (৬৫)। তিনি লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জালালসী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে।
ভুক্তভোগী নুর জালাল মোল্যা জানান, ছিনতাইয়ের ঘটনায় নলদি ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. আশিক হোসেন, মো. রাজু মুসল্লী এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করে তিনি লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে নুর জালাল মোল্যা নিজের মাছের ঘেরের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিলের মধ্যে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাঁকে মারধর করে এবং তাঁর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। একপর্যায়ে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করা হয়। আঘাতটি তাঁর ডান হাতের আঙুলে লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর অভিযুক্তরা মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর নুর জালাল মোল্যা তাঁর ভাই মঞ্জুর হোসেন মোল্যার সহায়তায় নড়াইল সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
আহত নুর জালাল মোল্যা বলেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে কোনো বিরোধ ছিল না। তাঁর দাবি, হামলাকারীদের আচরণ দেখে তাঁদের মাদকাসক্ত বলে মনে হয়েছে। মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
তিনি আরও জানান, গত ১৬ জুলাই নলদি পুলিশ ফাঁড়ি থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাঁকে ফেরত দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
নুর জালাল মোল্যা বলেন, “মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও অভিযুক্তদের আটক করা হয়নি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “যতদূর জানতে পেরেছি, নলদি ফাঁড়ি পুলিশ দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ বলেন, লোহাগড়া থানার ওসির নির্দেশ পাওয়ার পর পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। গত ১৬ জুলাই ভুক্তভোগী ফাঁড়ি থেকে মোটরসাইকেলটি নিয়ে গেছেন।
তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বাদীর বিরুদ্ধেও অভিযোগ থাকার কথা উল্লেখ করেন। বাদীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি।
ঘটনার পর মোটরসাইকেল উদ্ধার হলেও অভিযুক্তদের কেউ আটক না হওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা চলছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




