এবার দক্ষিণবঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের!


প্রকাশিত: ০১:০০ ৫ মে ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্য প্রফেসর ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে এবার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থী আরাফাত বকতিয়ার শুভ বলেন,
“ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পরও দীর্ঘ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আমাদের যৌক্তিক দাবি পূরণ হয়নি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আমরা চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। দাবি না মানলে গোটা দক্ষিণবঙ্গ শাটডাউন করা হবে।”
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক প্রশাসনিক পদে পক্ষপাতমূলকভাবে বিতর্কিত শিক্ষকদের নিয়োগ দিয়েছেন। অভিযুক্ত এসব শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণের অভিযোগ।
তারা আরও বলেন, “বহুবার দাবি জানালেও প্রশাসন নিরব থেকেছে। বরং আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।”
শিক্ষার্থীরা জানান, পূর্বে উপাচার্যের কাছে ২২ দফা দাবি পেশ করা হলেও গত ছয় মাসে তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। বিশেষভাবে উল্লেখযোগ্য, গত জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় আজও কেউ বিচারের আওতায় আসেনি।
এছাড়াও আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার আবেদন পাঁচ মাস ধরে উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় পড়ে আছে, যা প্রশাসনের অমানবিকতার একটি বড় উদাহরণ বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, “বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে কোনো স্বৈরাচারী মনোভাবের প্রশাসকের থাকার সুযোগ নেই। উপাচার্য পদত্যাগ না করলে আমরা গোটা দক্ষিণবঙ্গ অচল করে দেব।”
অন্যদিকে, এদিন সকাল সাড়ে ১১টায় উপাচার্য ড. শূচিতা শরমিন তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। পরে এক বৈঠকের মাধ্যমে এক মাসের সময়সীমা নির্ধারণ করে তারা আন্দোলন স্থগিত করেছিল।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে—উপাচার্য পদত্যাগ না করলে এবার সত্যিই শাটডাউন দেখতে পারে দক্ষিণবঙ্গ।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

