প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন: ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি


প্রকাশিত: ০৪:৩৯ ২৯ জুলাই ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ হাজার ১০৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মানোন্নয়নে সংকট সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৫০২টি অনুমোদিত প্রধান শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। অবশিষ্ট শূন্য পদগুলোর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য।
এদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে চাহিদা পাঠানো হয়েছে। শিগগিরই পিএসসি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশা করা হচ্ছে।
এছাড়া, ৩১ হাজার ৪৫৯টি পদ সহকারী শিক্ষক থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমানে বিচারাধীন ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির পরপরই পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে বিদ্যালয়গুলোর জনবল সংকট দূর হবে এবং শিক্ষার মান কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হবে। পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় গতি ও শৃঙ্খলা ফিরবে, যা ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত শিক্ষায় বড় ভূমিকা রাখবে।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

