জুলাইবিরোধী সকলকে এক সপ্তাহের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে; এস এম সুইট


প্রকাশিত: ০৪:১৮ ২ নভেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেছেন, যারা গনহত্যার বৈধতা দিয়েছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছে। কিন্তু সেই তালিকায় অনেক রাঘববোয়ালদের নাম আসে নাই। যারা গণহত্যার দায়ে অভিযুক্ত ও বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরও নাম আসে নাই। আগামী এক সপ্তাহে মধ্যে জুলাইবিরোধী সকলকে শাস্তির আওতায় আনতে হবে।
রবিবার (২ নভেম্বর) জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিপক্ষে আমরা কখনোই না। কিন্তু অভ্যুত্থানের বিরোধী শক্তি শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করে
জুলাইবিরোধী কাজগুলো করানোর চেষ্টা করছে। আশা করছি যে এটি ধোপে টিকবে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আমরা যেটা আহ্বান জানাচ্ছি আপনারা আরও স্ট্রেট হন এবং এ ধরনের আপনাদের দায়-দায়িত্ব যেহেতু নির্দিষ্ট কোনো দলের প্রতি না, সেক্ষেত্রে আপনাদের দায়-দায়িত্ব যেহেতু শহীদ এবং আমার আহত ভাই-বোনদের প্রতি। সেই ব্যাপার থেকে আপনারা শক্তিশালী ভূমিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখবে।
এছাড়া সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কতিপয় শিক্ষককে বহিষ্কৃত সিদ্ধান্তকে নাটক ও প্রহসন দাবি করে ছাত্রদল নেতা নূর উদ্দিন বলেন, প্রশাসন কতিপয় শিক্ষককে বহিষ্কার ও হাতেগোনা কয়েকজন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আরাফাতের নামকে বাদ দিয়েই তারা বাদবাকি চুনোপুঁটিদের বহিষ্কার করার যে নাটক, যে প্রহসন, সেই প্রহসনকে আমরা সে ঘৃণ্যাভরে প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সদ্য পালিয়ে যাওয়া যে প্রশাসন, সালামের যে প্রশাসন, প্রক্টর ছিলো, তাদের বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা না নিয়ে হাতেগোনা কয়েকজন চুনোপুঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আমজাদের মত যে কুলাঙ্গাররা জুলাই আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করে, সেই তাকে যখন বিচারের আওতায় নিয়ে আসা হয় না, তখন আমাদের প্রশ্ন জাগে আপনারা কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে আপনারা এই বিচারের প্রহসন চালু করছেন? খুব দ্রুততম সময়ের মধ্যে সেই চুনোপুঁটি এসব নাটক বাদ দিয়ে যারা রাঘববোয়াল আছে অতি দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান প্রশাসন আছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
এদিন দুপুর দেড় টার দিকে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা,আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, লেগেছে রে লেগেছে ; রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত; আরো দিবো রক্ত, আবু সাঈদ মুগ্ধ ; শেষ হয় নি যুদ্ধ, একটা একটা লীগ ধর; ধইরা ধইরা জেলে ভরসহ নানা স্লোগান দেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক ইয়াসকিরুল কবীর সৌরভ, গোলাম রব্বানী, ছাত্রদল নেতা নূর উদ্দিন, রাফিজ, শিবির নেতা রায়হান নেজামীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
