আ.লীগের পক্ষে ফেসবুক পোস্ট; ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ


প্রকাশিত: ১০:২৪ ১৬ নভেম্বর ২০২৫
আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের আকিব মাসুদ।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১ টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষার হল থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হেফাজতে নেওয়া হয়। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। পরে দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করতে বিভাগের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আকিব গত বছরের ৫ আগস্টের পরে নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগের ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে থাকা অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। এছাড়া তিনি শোখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবসের আলোচনা শেষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়।
আকিব মাসুদ বলেন, আমি আওয়ামীলীগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামীলীগ করে। আমি একসময় ছাত্রলীগের কর্মী ছিলা। পরে শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমি এতোদিন ক্লাস-পরীক্ষা দিলেও কোনো সমস্যা হয় নি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে আসলে তারা আমাকে আটক করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আগামীকাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
