হাদির মৃত্যুতে শোক; বিচারের দাবিতে গান পরিবেশন ইবি মিউজিক এসোসিয়েশন'র


প্রকাশিত: ১২:১৪ ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে দেশাত্মবোধক গানে গানে তার হত্যার বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক এসোসিয়েশন। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খালি গলায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, দপ্তর সম্পাদক জারিন তাসনিম পুষ্পসহ অন্য শিল্পীরা। এসময় তারা কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা দেখেছি জুলাই ও জুলাই পরবর্তী সময়ে এবং মুক্তিযুদ্ধের সময়ও গান আমাদের প্রতিবাদের অন্যরকম প্রতীকীমূলক একটি অনুপ্রেরণা জাগিয়েছে। সেই অনুপ্রেরণা থেকে আজকে আমরা এখানে এসেছি। শহীদ হাদী ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের গানের মাধ্যমে এই রাষ্ট্রতন্ত্রকে জানাতে চাই যে, আমাদের এই স্বরূপ প্রতিবাদের মাধ্যমে রাষ্ট্র যেন দ্রুত এই হত্যার বিচার করে। শুধু এই হত্যা নয়, বরং বিভিন্ন জায়গায় যে হত্যা হচ্ছে, রাষ্ট্র যেন এই ব্যাপারগুলো দেখে, আমাদের পক্ষে কথা বলে এবং সামনের নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সবকিছু মিলিয়ে আমাদের আজকের আয়োজন।
তিনি আরও বলেন, আমাদের আয়োজন ছিলো শহীদ হাদী ভাইয়ের অনন্তকাল স্মরণ এবং এই হত্যার প্রতিবাদে গান ও কবিতা আবৃত্তি। আমরা এখানে নজরুলের কবিতাও আবৃত্তি করেছি। শিল্পী হিসেবে এটি আমাদের দায়িত্ব। অনন্তকাল স্মরণ বলতে দেশাত্মবোধক গান যেভাবে আমাদের মুক্তিযুদ্ধকে বয়ে বেরায়, চেতনাকে বয়ে বেরায়, ভিন্দেশীয় আধিপত্য বিস্তারকে বয়ে বেরায় সেভাবেই এই দেশাত্মবোধক গান হাদিকেও স্মরণ করিয়ে দেয়। আমাদের এই স্মরণের আয়োজনকে আমরা প্রতিবাদী কার্যক্রম বলছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
