ইবিতে গ্রীন ভয়েসের পেরেক উত্তোলন অভিযান


প্রকাশিত: ০২:১৩ ১৩ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে গাছ থেকে পেরেক উত্তোলন অভিযান চালিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। সোমবার (১২জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের নেতৃত্বে বিভিন্ন গাছে ব্যানার-ফেস্টুন স্থাপনে ব্যবহৃত কাটা ও পেরেক উত্তোলন করে সংগঠনটির সদস্যবৃন্দ। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।
সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন “আমরা মানুষ হয়ে ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
