নাটকের প্রযোজনায় পড়শী

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৫৬ ৬ জানুয়ারী ২০২৫
গান আর অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নাম লেখাচ্ছেন প্রযোজনায়। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। নাটকটি নির্মাণ করবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে তার ভাই স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




