"প্রমিস ডে: প্রিয় মানুষকে কথা দেওয়ার দিন আজ"

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:২৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫
আজ, ১১ ফেব্রুয়ারি, উদযাপন হচ্ছে ‘প্রমিস ডে’—একটি বিশেষ দিন, যখন প্রিয়জনদের কাছে প্রতিশ্রুতি দেওয়ার মুহূর্ত আসে। ‘কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে’—এই গানটি গাইতে গাইতে আজকের দিনে একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি যেন আরও মধুর হয়।
ভ্যালেন্টাইনস ডে’র আগে ১১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয় ভালোবাসার এক সপ্তাহের বিশেষ দিনগুলো। এর মধ্যে রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে ইত্যাদি থাকলেও, আজ প্রমিস ডে—প্রিয়জনকে কথা দেওয়ার দিন।
বিশেষ এই দিনে, রোমান্টিক সম্পর্কের মধ্যে একে অপরকে একসাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে, কথাগুলি দেওয়ার সময় যেমন সহজ, তেমনি সেগুলি রক্ষা করাও কখনো কখনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সত্যি কথা বলতে, অনুভূতি প্রকাশের জন্য কোন নির্দিষ্ট দিন বা সময় নেই, তবে বিশ্বব্যাপী কিছু দিন উদ্যাপন করা হয়।
‘প্রমিস’ বা অঙ্গীকার হচ্ছে সেই শক্তি, যা সম্পর্ককে আরও দৃঢ় করে। একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি সম্পর্ককে অটুট রাখতে সহায়ক।
প্রমিস ডে’তে, আপনার প্রিয়জনকে উপহার দিয়ে অথবা কথা দিয়ে আশ্বাস দেওয়া যেতে পারে। এর মধ্যে কিছু বিশেষ প্রতিশ্রুতি হতে পারে—
‘আমি তোমার পাশে আছি, কখনো বদলাবো না’।
‘একসঙ্গে সবকিছু মোকাবিলা করব, একে অপরকে সম্মান করব’।
‘আমাদের স্বপ্নের পথে একে অপরের পাশে থাকবো’।
‘সারা জীবন, একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবো, যে কোনো পরিস্থিতিতে’।
এই দিনটি শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের জন্য নয়, এটি পরিবার, বন্ধুদের জন্যও হতে পারে। এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতি দেওয়াও এদিনের উদ্দেশ্য।
আজকের এই দিনে, সবাই যেন একে অপরের প্রতি প্রতিশ্রুতি রাখে—ভালোবাসার শপথ নেয় এবং সম্পর্কগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




