শাকিব খানের ‘প্রিন্স’ পোস্টার প্রকাশ, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়


প্রকাশিত: ০৫:২২ ২৩ আগস্ট ২০২৫
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা-এর প্রথম পোস্টার উন্মোচিত হয়েছে। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ক্রাইম, অ্যাকশন, প্রেম ও আবেগের সমন্বয় থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ, শাকিব খান ও অন্যান্য কলাকুশলীরা। পোস্টারটি প্রকাশের পর মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পোস্টারে দেখা গেছে, অন্ধকার লালচে পরিবেশে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন এক চরিত্র, যার দুই হাতে উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা রয়েছে ঢাকার বিভিন্ন এলাকার নাম—বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা— মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।
নির্মাতা আবু হায়াত মাহমুদ তার ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ—‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।”
শাকিব খান তার পোস্টে লিখেছেন, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।”
বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা, যদিও তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। চলচ্চিত্রটি প্রযোজনা করছে শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্যে কাজ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




