নতুন ছবির ঘোষণা নেই কেন—ক্যাটরিনা কি মাতৃত্বকালীন বিরতিতে?


প্রকাশিত: ১১:৪৫ ১৭ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরেই জনসমক্ষে অনুপস্থিত। সিনেমার শুটিং থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কার্যকলাপ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে হঠাৎ করেই চারদিকে গুঞ্জন ছড়িয়েছে—তিনি নাকি অন্তঃসত্ত্বা! বিশেষ করে সম্প্রতি আলিবাগে ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরদার হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্যাটরিনা ও ভিকি কৌশলের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এমনকি সন্তান জন্মের সম্ভাব্য সময় অক্টোবর-নভেম্বর ২০২৫ বলেও জানানো হয়েছে। সূত্রটি আরও ইঙ্গিত দিয়েছে, সন্তানের জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন অভিনেত্রী।
তবে এই খবর নিয়ে রহস্য কাটছে না। কারণ এর আগে একাধিকবার ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। ভিকি কৌশলের সিনেমা ব্যাড নিউজ মুক্তির সময়ও এমন আলোচনা হয়েছিল। তখন ভিকি হালকা মেজাজে জবাব দিয়ে বলেছিলেন, “এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা জানাব।” তার সেই বক্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ছবি মেরি ক্রিসমাস-এ। এরপর থেকে নতুন কোনো কাজের ঘোষণা দেননি। আর এই দীর্ঘ অনুপস্থিতিই ভক্তদের মনে প্রশ্ন তুলছে—তিনি কি সত্যিই প্রথম সন্তানের অপেক্ষায়, নাকি এ কেবল আরেক দফা গুজব? সব রহস্যের জবাব এখনো দম্পতির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ঝুলে আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




