৪৫-এ কারিনা কেন এখনো বলিউড কুইন?


প্রকাশিত: ০৩:২৫ ২১ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের বহুমাত্রিক তারকাদের তালিকায় অন্যতম নাম কারিনা কাপুর খান। অভিনয় জীবনের শুরুটা সহজ না হলেও, আজ তিনি নিজের প্রতিভা, সাহসী চরিত্র বেছে নেওয়া আর অব্যাহত সাফল্যের মধ্য দিয়ে তৈরি করেছেন বলিউডে এক অনন্য জায়গা। আজ তাঁর জন্মদিন। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া কারিনা আজ পা দিলেন ৪৫-এ। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো।
২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ দিয়ে বলিউডে অভিষেক হয় কারিনার। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নতুন মুখ হিসেবে দর্শকের নজর কাড়েন তিনি। এই ছবির জন্য পান ফিল্মফেয়ার সেরা নবাগত নায়িকার পুরস্কার। তবে মজার ব্যাপার হলো, তিনি ফিরিয়ে দিয়েছিলেন ‘কাহো না… পেয়ার হ্যায়’-এর নায়িকা হওয়ার প্রস্তাব—যা পরে হয়ে ওঠে বছরের সবচেয়ে বড় হিট। তবু তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো পথ।
২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ ‘পু’ চরিত্রের মাধ্যমে একেবারে নতুন আইকনে পরিণত হন কারিনা। সেই চরিত্রের সংলাপ আর ভঙ্গিমা আজও সামাজিক মাধ্যমে সমান জনপ্রিয়। তবে এই চরিত্র তাঁকে ‘গ্ল্যামারাস নায়িকা’র ছাঁচে আটকে দেয়।
এই ছাঁচ ভাঙতেই তিনি বেছে নেন ভিন্ন পথ। ২০০৪ সালে ‘চামেলি’ ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ান। এরপর ২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ছবিতে ডলি মিশ্র চরিত্র তাঁকে এনে দেয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। প্রমাণ হলো—কারিনা শুধু রূপসী নন, তিনি একজন প্রকৃত শিল্পীও।
‘জব উই মেট’: ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া
২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ ছবির গীত হয়ে ওঠেন দর্শকের প্রিয় চরিত্র। প্রাণবন্ত, আত্মবিশ্বাসী তরুণী গীতা শুধু দর্শক নয়, সমালোচকদেরও মন জয় করে নেয়। ছবির জন্য কারিনা পান ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার।
প্রায় আড়াই দশক ধরে বলিউডে নিজেকে নতুন নতুন চরিত্রে হাজির করেছেন কারিনা। ‘গোলমাল ৩’-এ টমবয়, ‘উড়তা পাঞ্জাব’-এ চিকিৎসক, কিংবা সাম্প্রতিক থ্রিলার ‘জানে জা’—প্রতিটি ভূমিকাতেই নিজেকে আলাদা করে প্রমাণ করেছেন তিনি।
তাঁর উত্তরাধিকার শুধু কাপুর পরিবারের বংশগৌরব নয়, বরং এক নারী শিল্পীর নিজের পথ গড়ে তোলার কাহিনি। বলিউডে যেখানে স্থায়িত্ব দুর্লভ, সেখানে কারিনা আজও সাফল্য আর স্টাইলের প্রতীক।
২০০০ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনি ৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ‘কাভি খুশি কাভি গম’, ‘চামেলি’, ‘ওমকারা’, ‘জব উই মেট’—প্রতিটি ছবি তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। আজ তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটির বেশি)। এর বড় অংশ এসেছে বাণিজ্যিকভাবে সফল ছবি আর বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে।
বয়সে ২৪ বছরের ছোট নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের মতো চ্যালেঞ্জিং কাজেও নিজেকে মানিয়ে নিতে কুণ্ঠাবোধ করেননি তিনি। সামনে আরও কয়েকটি নতুন সিনেমায় তাঁকে দেখা যাবে, যেখানে ভিন্ন ভিন্ন চরিত্রে আবারও দর্শকের সামনে হাজির হবেন কারিনা কাপুর খান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




