বন্যার দিনে ‘রঘু ডাকাত’-এর পোজে দেব, নেটিজেনদের তীব্র কটাক্ষ


প্রকাশিত: ০৪:১৬ ২৫ সেপ্টেম্বর ২০২৫
ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের নতুন সিনেমা ‘রঘু ডাকাত’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় অভিনেতা নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন।
এই বছরের বক্স অফিসে মুক্তি পেতে চলা ‘রঘু ডাকাত’ সিনেমার কাজের ঘোষণা হয়েছিল কয়েক বছর আগে। ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সিনেমার কাজ থেমে যায়।
সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’-এ দেব তার পুরো টিম নিয়ে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার তিনি ছবিটি পোস্ট করেন, যেখানে দেখা গেছে, কলকাতার এক জমে থাকা পানিতে চোখ বন্ধ করে, দুই হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি।
কিন্তু ছবিটি পোস্ট হওয়ার ঠিক আগের রাতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় পাঁচ ঘণ্টা টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়। ছবিটি পোস্ট হতেই নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে।
এক ব্যক্তি লেখেন, “ঘাটালের জলে ভেসে উঠল কুমির।” আরেকজন মন্তব্য করেন, “ঠিক দিনে ঠিক জিনিস দিয়েছে।” কেউ আবার বলেন, “কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।”
কিছু নেটিজেন দেবের পোস্টকে ইন্সেনসিটিভ বলে বিরক্তি প্রকাশ করেন, লিখেন, “কতটা নির্দয় হতে হবে কেউ এই ছবি শেয়ার করতে।” তবে কিছু অনুরাগী ছবিটি মজা হিসেবে গ্রহণ করেছেন এবং অভিনেতার অভিনয়কে প্রশংসা করেছেন।
সিনেমার প্রচারণা ও নেটিজেনের প্রতিক্রিয়ার এই মিশ্রণে দেবের ‘রঘু ডাকাত’ আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




