টলিউডে অভিষেকেই চমক! আবীর চ্যাটার্জির নায়িকা এবার বাংলাদেশি নওশাবা


প্রকাশিত: ১১:৫১ ২৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রথমবারের মতো টলিউডে অভিষেক করতে যাচ্ছেন। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে তিনি পা রাখছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গোৎসবের মৌসুমে।
চলচ্চিত্রে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। তার বিপরীতে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। ছবিটির প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন, প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি ছবির প্রচারণায় সরাসরি অংশ নিতে পারছেন না, তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে নেই, কিন্তু মনে হচ্ছে কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।”
নওশাবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টার ছেয়ে যাওয়া নিয়ে তার অনুভূতি কী? উত্তরে তিনি জানান, এটি তার স্বপ্নপূরণের মুহূর্ত।
সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে। দুর্গাপূজা ও সাম্প্রতিক সামাজিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে নওশাবা বলেন, “আমরা এভাবেই থাকি। বিক্ষিপ্ত কিছু ঘটনা বড় করে দেখানো হলেও বাস্তবে সম্প্রীতি আছে। আমি দুর্গা সেজে কোনো বাউন্সার ছাড়া শুট করেছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরেছেন। এটিই আমাদের স্বাভাবিকতা।”
শৈশবের স্মৃতি টেনে তিনি বলেন, “ছোটবেলায় সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় দুর্গাপূজা এলে ২৩ তারিখ থেকেই চারপাশের সব বন্ধ হয়ে যায়।”
সিনেমাটি ইতোমধ্যেই কলকাতাজুড়ে আলোচনায় এসেছে। শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার, প্রকাশ হয়েছে টিজার ও ট্রেলার। এবারের দুর্গোৎসবের উৎসবমুখর আবহে টলিউডে বাংলাদেশি অভিনেত্রীর এই অভিষেক যে বাড়তি মাত্রা যোগ করবে, তা নিশ্চিত বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




