১৯ বছর পর মিশরে ফিরছেন শাকিরা, গাইবেন গিজার পিরামিডে


প্রকাশিত: ১২:৩৬ ৯ জুলাই ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও মিশরে কনসার্ট করতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বখ্যাত গিজার পিরামিডের পাদদেশে বিশেষ সংগীত পরিবেশনায় অংশ নেবেন তিনি।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ গিজার পিরামিডে শাকিরার এই কনসার্ট আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ভেনচার লাইফস্টাইল। এর আগে ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি। সেই হিসাবে প্রায় ১৯ বছর পর মিশরের মঞ্চে ফিরছেন জনপ্রিয় এই গায়িকা।
ভেনচার লাইফস্টাইল এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের কনসার্ট আয়োজন করেছে। এবার তাদের আয়োজনের তালিকায় যুক্ত হলো শাকিরার নাম।
শাকিরার সাম্প্রতিক অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ প্রকাশের পর বিশ্বজুড়ে চলমান কনসার্ট সফরের অংশ হিসেবেই মিশরের এই আয়োজন করা হচ্ছে।
তিন দশকের বেশি সময়ের সংগীতজীবনে শাকিরা বিশ্বজুড়ে ৯ কোটি ৫০ লাখেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার। লাতিন সংগীতকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করার ক্ষেত্রে তিনি অন্যতম সফল শিল্পী হিসেবে পরিচিত।
মিশরে ফেরার অনুভূতি জানিয়ে শাকিরা বলেন, গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছেন ভেবে তিনি অত্যন্ত আনন্দিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




