গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান


প্রকাশিত: ০৪:৫৯ ২৬ অক্টোবর ২০২৬
গোলাপি স্যাটিনের পোশাক, খোলা চুল আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তাঁর সাজ ও সৌন্দর্য নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন-ভাবনা ও প্রকৃতির প্রতি অনুরাগও অনুসারীদের আগ্রহের বিষয়।
সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে দেখা গেছে এই অভিনেত্রীকে। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ছবির জন্য দাঁড়িয়েছেন জয়া।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা চোখে পড়েছে। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
জয়ার নতুন এই ফটোশুটে পোশাকের রং, সাদামাটা সাজ ও অভিব্যক্তির সমন্বয়ই ভক্তদের নজর কেড়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




