ঋতুপর্ণা মরণোত্তর দেহদান করবেন


প্রকাশিত: ০৫:৫০ ১০ আগস্ট ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ঘটে গেল বৃহস্পতিবার। তিনি ছিলেন একজন সংস্কতিমনস্ক রাজনীতিক ব্যক্তি। তাই তো রং-দল নির্বিশেষে রাজনৈতিক মহলের মতই শোকেবিহ্বল হয়ে পড়ে ওপার বাংলার তারকারা। লাল সালামে কমরেডকে বিদায় জানিয়েছেন তারা।
শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে জনজোয়ারে ভাসলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দলে দলে লোক এদিন জমায়েত হয়েছিল। তা দেখে নায়িকার অভিমত, মানুষের মনে আলাদা জায়গা না থাকলে এই ঘটনা ঘটে না।
সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ করে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যখন পৌঁছেছি, তখন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় অফিসের কার্যালয় থেকে দেহ নীলরতন সরকার হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে। আমার জন্য শববাহী শকট কয়েক মুহূর্তের জন্য থামান হয়েছিল। জনস্রোতে ভাসতে ভাসতে গাড়ির কাছে পৌঁছলাম।’
ঋতুপর্ণা বলেন, ‘পথে নেমে বুঝলাম, বুদ্ধদেব ভট্টাচার্য কী ভাবে মানুষের মন জুড়ে রয়েছেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পথের ধারে দাঁড়িয়েছেন তাকে শেষ দেখা দেখবেন বলে।’
বরাবর আপাদমস্তক সাদা পোশাকে সজ্জিত বুদ্ধদেব ঋতুপর্ণার কাছে ‘মুখ্যমন্ত্রী’ ছাড়াও একজন ভাল মানুষ। অভিনেত্রীর মতে, মৃত্যুর পরেও তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সুন্দর চেতনার প্রকাশ ঘটেছে দেহদানের মাধ্যমে। তিনি বলেছেন, ‘আমার পিসিমা, পিসেমশাই একই পথের পথিক। আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ হয়ত কোনও মৃত্যুপথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্যে দিয়ে আমিও বেঁচে থাকব চিরকাল।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




