কুমার শানু কি নিষিদ্ধ?


প্রকাশিত: ০১:০১ ১৪ আগস্ট ২০২৪
বলিউডি সিনেমার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুমার শানুর নাম। বহু শ্রোতাপ্রিয় গানের শিল্পী তিনি। অথচ বহুদিন হলো, বলিউডের সিনেমায় তার কণ্ঠ আর শোনা যায় না। তবে কি অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে এই শিল্পীকে?
কুমার শানুর গাওয়া ‘দো দিল মিল রেহে’, ‘চুরা কে দিল মেরা’ গানগুলো নব্বইয়ের দশকে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। কোথাও গাইতে গেলে এখনও তাকে এই গানগুলো গাইতে অনুরোধ করেন তখনকার দিনের তরুণ ভক্তরা। মাঝে বহু বছর বলিউডের সিনেমায় তিনি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছেন। মাঝে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দম লগা কে হাঁইসা’ ছবিতে শোনা গিয়েছিল শানুর ‘দর্দ করারা’ গানটি। পরে ২০১৮ সালে রণবীর সিংয়ের ‘সিম্বা’ ছবিতে শানুর গাওয়া ‘আঁখ মারে’ গানটির রিমিক্স ব্যবহার করা হয়।
হিন্দি ছবিতে তার গান শোনা যায় না কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু সে প্রসঙ্গে বলেন, ‘জানি না কেন আমাকে দিয়ে তারা আর গান গাওয়ায় না। আমার মনেও এই প্রশ্ন এসেছে। আমার গান এখনও সবাই আনন্দ নিয়ে শোনে, আমাকে ভালোবাসে, অথচ আমাকে সিনেমায় গান গাওয়ার সুযোগ দিচ্ছে না! অথচ আমি এখনও বেঁচে আছি, তাদের সামনে ঘুরেফিরে বেড়াচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে খুব সম্মান করে, ভালোবাসে। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
নিজের সক্রিয়তা প্রসঙ্গে কুমার শানু বলেন, ‘আজও কোনো অনুষ্ঠানে গান গাইতে গেলে হাউসফুল থাকে। একটি আসনও খালি থাকে না, সেটা দেশে বা বিদেশ যেখানেই হোক। এর মানে মানুষ এখনও আমার গান শুনতে চান। এই কথাটা কি ইন্ডাস্ট্রির লোকেরা বোঝে না? বুঝতে না পারলে সেটা তাদের দুর্ভাগ্য।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




