অর্থনীতি আইসিইউ থেকে কেবিনে ফিরেছে: রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন, আশার বার্তা অর্থ উপদেষ্টার


প্রকাশিত: ০৪:৫৪ ১৯ জানুয়ারী ২০২৬
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। এক সময় অর্থনীতি ছিল আইসিইউতে, আর বর্তমান সরকারের দেড় বছরের চেষ্টায় তা এখন কেবিনে স্থানান্তর হয়েছে। তিনি জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটি বড় প্রমাণ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, অতিরিক্ত দুর্নীতি ও ব্যাপক অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এক সময় খাদের কিনারায় চলে গিয়েছিল। সেই সংকটময় পরিস্থিতি থেকে অর্থনীতিকে উদ্ধার করাই ছিল বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাত্র দেড় বছরের মধ্যে অর্থনীতিকে সেই খাদের কিনারা থেকে তুলেই আজ কিছুটা স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রুত বিচার কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্কার অত্যাবশ্যক। বর্তমান সরকার ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছে এবং সেগুলো বাস্তবায়নের পথ সুগম করতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। এখন আর রাজনৈতিক চাপ নেই, অর্থ বা ক্ষমতার জোরে কোনো বিশেষ দল এগিয়ে যেতে পারবে না। সবাই সহযোগিতা করলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার চায় ভালো, ত্যাগী ও জনদরদি মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক।
অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মাঠে স্থাপিত গণভোটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে গণভোটের গুরুত্ব তুলে ধরেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




