যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকার বেশি


প্রকাশিত: ০৬:০২ ২৫ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে যানবাহন চলাচলও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ কোটির বেশি টাকা।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন সেতু পারাপার করেছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যাই ছিল বেশি।
তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গমুখী ২২ হাজার ১১২টি যানবাহন সেতু ব্যবহার করেছে, যেখান থেকে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়। অন্যদিকে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপারের মাধ্যমে আদায় হয় প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা।
ঈদ উপলক্ষে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে যমুনা সেতুর দুই পাশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত যান চলাচল নিশ্চিত করতে ডিজিটাল টোল বুথ চালু রাখা হয়েছে এবং মোটরসাইকেলের জন্যও পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যানজট কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালুর পর থেকে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সেতুর টোল ব্যবস্থাপনার দায়িত্ব একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিচালনা করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




