ব্যবসা শুরুতে আর নয় দীর্ঘ অপেক্ষা, লাইসেন্সিং জটিলতা কমাতে সরকারের নতুন উদ্যোগ


প্রকাশিত: ০৬:০৬ ২২ জুন ২০২৬
ব্যবসা শুরু করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, কোনো উদ্যোক্তা ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার আনুষ্ঠানিকতা শেষ করে ১৫তম দিনে যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং উৎপাদন খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি জানান, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্বচ্ছতা, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করেছে, যা সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদারে কাজ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




