ক্রিপ্টোকারেন্সি লেনদেন কি হালাল নাকি হারাম? মুফতি তাকি উসমানির নতুন ফতোয়া

ক্রিপ্টোকারেন্সি লেনদেন কি হালাল নাকি হারাম? মুফতি তাকি উসমানির নতুন ফতোয়া

প্রকাশিত: ১২:২১ ১৭ জুলাই ২০২৬
ক্রিপ্টোকারেন্সির বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে ইসলামি বিশ্বের আলেমদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য রয়েছে। এরই মধ্যে পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার ও দারুল উলুম করাচির প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ তাকি উসমানি ক্রিপ্টোকারেন্সি কেনাবেচাকে শরিয়াহর দৃষ্টিতে অবৈধ বা ‘হারাম’ বলে একটি বিস্তারিত ফতোয়া দিয়েছেন।
ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি আইন অনুযায়ী কোনো সম্পদকে বৈধ ‘মাল’ হিসেবে বিবেচিত হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। মুফতি তাকি উসমানির মতে, বর্তমান প্রচলিত ক্রিপ্টোকারেন্সিগুলো এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এগুলোকে শরিয়াহসম্মত সম্পদ হিসেবে গণ্য করা যায় না।
তিনি উল্লেখ করেন, বিটকয়েন, ইউএসডিটি, স্টেবলকয়েনসহ অন্যান্য ডিজিটাল টোকেন মূলত ভার্চুয়াল অস্তিত্বের ওপর নির্ভরশীল এবং এগুলোর মধ্যে ইসলামি দৃষ্টিভঙ্গিতে স্বীকৃত প্রকৃত মালিকানার বৈশিষ্ট্য পাওয়া যায় না। তাই এসব সম্পদের কেনাবেচা বা এর মাধ্যমে লেনদেনকে বৈধ বাণিজ্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।
ফতোয়ায় আরও বলা হয়, নাম ভিন্ন হলেও ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টো টোকেন বা স্টেবলকয়েন—সব ধরনের ডিজিটাল মুদ্রার ক্ষেত্রেই একই শরিয়াহ নীতিমালা প্রযোজ্য হবে। এসব সম্পদে বিনিয়োগ, ট্রেডিং কিংবা পণ্য কেনাবেচার ক্ষেত্রে ইসলামি বৈধতা নেই বলে মত দেওয়া হয়েছে।
মুফতি তাকি উসমানির এই অবস্থান ক্রিপ্টোকারেন্সির ধর্মীয় বৈধতা নিয়ে চলমান বৈশ্বিক বিতর্কে নতুন আলোচনা তৈরি করেছে। তবে উল্লেখ্য, বিভিন্ন দেশের ইসলামি স্কলারদের মধ্যে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে; কেউ কেউ নির্দিষ্ট শর্তসাপেক্ষে ক্রিপ্টোকারেন্সিকে বৈধ সম্পদ হিসেবে বিবেচনার সুযোগ দেখেছেন।
সূত্র: সামা টিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে


