ইবিতে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম


প্রকাশিত: ০৯:২৩ ২৬ অক্টোবর ২০২৫
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ঘরে বসেই অনলাইনে পরিশোধ করতে পারবেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ইবি প্রশাসন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ও সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও ইনচার্জ এ.এন.এম তাওহিদুল ইসলাম, ঝিনাইদহ ব্রাঞ্চের প্রধান এম. রুহুল আমিন, কর্মকর্তা মনিরুল ইসলাম ও শেখপাড়া বাজার সাব-ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ রবিউল। এছাড়াও ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদসহ অন্যরা।
এর আগে, গত ১৮ অক্টোবর শাখা ছাত্রশিবির ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১ সপ্তাহের সময় বেঁধে দেয় এবং ২১ অক্টোবর একই দাবিতে স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল। এছাড়াও বিভিন্ন সময়ে একই দাবিতে বার বার আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ইসলামী ব্যাংকের এ.এন.এম তাওহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজে তাদের টিউশন ফি ও অন্যান্য ফি প্রদান করতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। খুব শিগগিরই শিক্ষার্থীরা দেশের যেকোনো স্থান থেকেই ডিজিটাল পেমেন্ট সুবিধা নিতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে রূপ দিতে আমরা এটিএম, সিআরএম ও বাংলা কিউআর কোডসহ আধুনিক ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নিচ্ছি।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্রদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং আধুনিক যুগের চাহিদা বিবেচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ইসলামী ব্যাংক এ উদ্যোগে আমাদের সহযোগিতা করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এক সপ্তাহের মধ্যেই পাইলটিং কাজ শুরু হবে বলে তারা জানিয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা নিতে পারবে শিক্ষার্থীরা। এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “ইনশাআল্লাহ, পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা যাবে।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট সিস্টেম ডিজিটাল করবার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম। সর্বশেষ আমাদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় আমরা বেঁধে দিয়েছিলাম। প্রশাসন বিশ্বমান উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি যে এটা খুব দ্রুতই এক্সিকিউশন হবে। আমরা সোনালী, অগ্রণী, ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটা ব্যাংকের সাথে কথা বলেছিলাম। সবাই সম্ভবত প্রশাসনের সাথে কথা বলেছে। ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোও এসেছে। তো সেই জায়গা থেকে আজকে ইসলামী ব্যাংকের সাথে প্রশাসন বসেছে। তাদের সাথে একটা হয়তো চুক্তিতে যাবে কিছুদিনের মধ্যেই। আর আমরা আশা করছি যে এই আউটপুটটা (ডিজিটাল পেমেন্ট সিস্টেম) আমরা এক সপ্তাহের মধ্যে দেখতে পাবো।”
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
