চীনে রাশিয়ার ভয়ংকর গোপন অস্ত্র প্রকল্প! আতংকে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০১:১৯ ২৬ সেপ্টেম্বর ২০২৪
একদিকে ইউক্রেনসহ গোটা পশ্চিমা বিশ্ব অন্যদিকে রাশিয়া ও তার কতিপয় মিত্র। এতদিন প্রতক্ষ সহায়তা না করলেও ছায়া শত্রু পশ্চিমা বিশ্বকে জব্দ করার জন্য রাশিয়াকে পিছন থেকে সহায়তা করছিলো চীন। এবার তা প্রকাশ্যে রূপ নিলো। যুদ্ধে ব্যবহারের জন্য চীনে গোপনে ভয়ঙ্কর অস্ত্র প্রকল্প চালু করলো রাশিয়া। যেখানে তৈরি হবে দূরপাল্লার আক্রমণের ড্রোন। বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এমনি তথ্য উঠে এসেছে এবার। যা নিয়ে রীতিমতো ঘুম হারাম হবার অবস্থা পশ্চিমাদের।
রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মালিকাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গারপিয়া-৩ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো হয়েছে।
কুপোল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহার করা যেতে পারে। ইউক্রেনের যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে রাশিয়া।
এদিকে চীনে রাশিয়ার অস্ত্র প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর একজন মুখপাত্র। তিনি বলেছেন, ন্যাটো তাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




