ট্রাম্পের দাবি: ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৩৬ ১২ ফেব্রুয়ারী ২০২৫
গতকাল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হতে পারে। ট্রাম্প, যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে দীর্ঘ সময় ধরে প্রচারণা চালিয়ে আসছেন, তার মতে, "তারা হয়তো একটি চুক্তি করতে পারে, আবার নাও পারে। যদি তারা চাই, তবে ইউক্রেন রাশিয়ার অংশ হতে পারে।"
এ সপ্তাহের শেষে, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বৈঠক করবেন, যা যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এ বিষয়ে ভ্যান্স এবং জেলেনস্কির মুখপাত্র সেরগি নিখিফোরভের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ১৭ ফেব্রুয়ারি তারা একে অপরের সঙ্গে বৈঠক করবেন।
ট্রাম্প আরও বলেন, তার বিশেষ দূত কিথ কেলোগ একটি পরিকল্পনা প্রস্তুত করছেন যাতে ২০ ফেব্রুয়ারি ইউক্রেন সফর করবেন। এই প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে, তিনি জানান, ইউক্রেনকে দেওয়া অর্থ সহায়তার বিনিময়ে কিছু প্রত্যাশা রাখছেন, বিশেষ করে কিয়েভের বিরল খনিজের মাধ্যমে অর্থনৈতিক লাভের সম্ভাবনা।
তবে ইউক্রেন এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা দাবি করবেন। তিনি বলেন, "ইউক্রেনের জন্য একটি কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো স্বাধীন বিশ্বের জন্যও।"
এই পরিস্থিতিতে, ট্রাম্পের মধ্যস্থতা কতটা সফল হবে, তা এখনও স্পষ্ট নয়। এখনো পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার কোন লক্ষণ দেখা যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




