যুক্তরাষ্ট্র জড়ালে কঠোর জবাব দেবে তেহরান: জাতিসংঘে ইরানের হুঁশিয়ারি


প্রকাশিত: ০৪:৪৯ ১৮ জুন ২০২৫
ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হয়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে—এই সতর্কবার্তা ওয়াশিংটনকে সরাসরি জানিয়ে দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলি বাহরেইনি মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
আলি বাহরেইনি বলেন, “আমরা ইসরায়েলের সামরিক কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রকে সহানুভূতিশীল কিংবা প্রত্যক্ষভাবে জড়িত বলে মনে করছি। সেক্ষেত্রে আমরা যেভাবে ইসরায়েলকে সামরিক জবাব দিচ্ছি, একই রকম কঠোর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও প্রয়োগ করা হবে।”
তিনি আরও বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। তারা উপযুক্ত, সমানুপাতিক এবং কৌশলগত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। আমরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এবং যখনই প্রয়োজন হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে।”
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েল-ইরান উত্তেজনায় যুক্তরাষ্ট্র এখনও সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি। তবে তারা ইসরায়েলের উদ্দেশে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভূপাতিত করতে সহায়তা করছে, যা পরোক্ষভাবে সংঘাতে অংশগ্রহণ বলেই ধরা হচ্ছে।
তাছাড়া, চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স সূত্রে জানা যায়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতোমধ্যে অঞ্চলটিতে নতুন কিছু যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে এবং আরও মোতায়েনের পরিকল্পনা করছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি সরাসরি সংঘর্ষ শুরু হয়, তবে তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরমভাবে বিপর্যস্ত করতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




