ভারতের ‘অপারেশন সিঁদুরে’ বিমান ভূপাতিতের দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান


প্রকাশিত: ১১:২৯ ১০ আগস্ট ২০২৫
ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এপি সিংয়ের চাঞ্চল্যকর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ দাবিকে ‘বিদ্রুপাত্মক’ ও ‘অযৌক্তিক সময়ের প্রচেষ্টা’ হিসেবে আখ্যা দেন।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে তাদের বাহিনী পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে। তিনি জানান, এসব বিমান প্রধানত ভারতের রুশ নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। এছাড়া ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটাকে এসব হামলার প্রমাণ হিসেবে উপস্থাপন করেন।
কিন্তু ইসলামাবাদ পূর্বে যেমন জানিয়েছিল, ৭ থেকে ১০ মে’র সংঘর্ষে ভারত কোনও পাকিস্তানি বিমান ভূপাতিত করতে পারেনি। বরং পাকিস্তান দাবি করেছে, ওই যুদ্ধে তারা ভারতের ছয়টি বিমান ধ্বংস করেছে, যার মধ্যে একটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমানও রয়েছে। যদিও ভারত কিছু বিমান হারানোর কথা স্বীকার করেছে, তবে ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে।
ফরাসি বিমান বিশেষজ্ঞ জেনারেল জেরোম বেল্লাঞ্জার এর আগে দাবি করেছিলেন, তিনি তিনটি ভারতীয় যুদ্ধবিমানের ক্ষতির প্রমাণ দেখেছেন, যার মধ্যে একটি রাফালও রয়েছে। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী কোনও মন্তব্য করেনি।
পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের এই নতুন দাবি সিনিয়র সামরিক কর্মকর্তাদের ‘ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা’। তার মতে, সংঘর্ষের তিন মাস পর এমন দাবি আনা হয়েছে, অথচ পাকিস্তান সংঘর্ষের পরপরই আন্তর্জাতিক মিডিয়ার সামনে বিস্তারিত প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেছিল। তিনি আরও দাবি করেন, স্বাধীন পর্যবেক্ষক, বিশ্বনেতা, ভারতীয় রাজনীতিবিদ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন থেকেও ভারতের বিমান ক্ষতির বিষয়টি স্বীকৃত হয়েছে, যেখানে পাকিস্তানের একটিও বিমান ধ্বংস হয়নি বা আঘাতপ্রাপ্ত হয়নি।
সূত্র: জিও নিউজ, আরব নিউজ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




