আল জাজিরার ৪ সাংবাদিক নিহত: ইসরায়েলের হামলার পরে আইডিএফের দাবি ও বিশ্বমঞ্চে নিন্দা


প্রকাশিত: ১১:৩৮ ১১ আগস্ট ২০২৫
গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কোরিয়েকে এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নৌফাল। তারা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে অবস্থান করছিলেন।
আল জাজিরা এই হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের অংশ। এর আগেও তারা আনাস আল-শরিফকে টার্গেট করার অভিযোগ করেছিল।
হামলার পর আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) টেলিগ্রামে ঘোষণা করে, আনাস আল-শরিফ একজন সাংবাদিকের ছদ্মবেশে হামাসের ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে কাজ করতেন। তবে, নিহত অন্য তিন সাংবাদিকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
বিবিসি ভেরিফাইয়ের যাচাই করা ভিডিওতে নিহতদের মরদেহ বহন করা হচ্ছে। উপস্থিত লোকজন মোহাম্মদ কোরিয়েকের নাম ধরে চিৎকার করছেন এবং একজন প্রেস ভেস্ট পরা ব্যক্তি আনাস আল-শরিফের মরদেহ শনাক্ত করছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আইডিএফ জানায়, হামলার আগে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেমন সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহৃত, আকাশপথে নজরদারি, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয়া হয়। কিন্তু আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করার বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।
বিশ্বজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে এবং মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র বিচারের দাবি জানাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




