এক বাঁধ ভাঙতেই ডুবে গেল শহর! রাগাসায় বিপর্যস্ত চীন ও তাইওয়ান


প্রকাশিত: ০৬:৩৭ ২৪ সেপ্টেম্বর ২০২৫
শক্তিশালী টাইফুন রাগাসা ফিলিপাইন ও তাইওয়ানে তাণ্ডব চালানোর পর বুধবার (২৪ সেপ্টেম্বর) আছড়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডন প্রদেশে। স্থানীয় সময় বিকেলে গুয়াংডনের ইয়াংজিয়াং সিটির হাইলিং দ্বীপের উপকূলে আঘাত হানে ঝড়টি, যা ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে।
চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, রাগাসার কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। ঝড়টির প্রভাবে হংকংয়ে অন্তত ৬২ জন আহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।
সোমবার ফিলিপাইনে প্রথম আঘাত হানা রাগাসা তখন সুপার টাইফুনে রূপ নিয়েছিল। এরপর এটি ধেয়ে আসে তাইওয়ান ও চীনের দিকে। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে এটি নজর কাড়ছে।
তাইওয়ানে ভয়াবহ পরিস্থিতি
রাগাসা তাইওয়ানে বিশেষ করে গুয়াংফু শহরে একটি লেকের বাঁধ ভেঙে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আরও ১৭ জন নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁধ ভেঙে যাওয়ার পর বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়েছে।
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জাং-তাই ও ভাইস প্রেসিডেন্ট হাসিয়াও বি-খিম। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, কেন সময়মতো মানুষকে সরানো হয়নি তা খুঁজে বের করার জন্য।
ক্ষয়ক্ষতির চিত্র
- তাইওয়ান: অন্তত ১৫ জন নিহত, ১৭ জন নিখোঁজ, বাঁধ ভেঙে ব্যাপক বন্যা
- হংকং: ৬২ জন আহত, অবকাঠামোর ক্ষয়ক্ষতি, প্লাবন
- চীন: গুয়াংডনের উপকূলে আছড়ে পড়া, বিপর্যস্ত জনজীবন
বুধবার বিকেলে টাইফুনটির শক্তি কিছুটা কমলেও বৃষ্টি, প্লাবন ও বাতাসে এখনো চীন, হংকং ও তাইওয়ান বিপর্যস্ত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




