উড়োজাহাজে কাঁটাচামচের হামলায় দুই কিশোর আহত, ভারতীয় নাগরিক গ্রেপ্তার


প্রকাশিত: ০৬:১০ ২৯ অক্টোবর ২০২৫
শিকাগো থেকে জার্মানির উদ্দেশে যাওয়া লুফথানসার একটি ফ্লাইটে দুই কিশোরকে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত এবং এক নারী যাত্রীকে থাপ্পড় মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক ভারতীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তের নাম প্রণীত কুমার উসিরিপল্লি। ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি অফিসের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, প্রণীত প্রথমে ১৭ বছর বয়সী এক কিশোরের কাঁধে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। এরপর তিনি আরেকটি ১৭ বছর বয়সী কিশোরকে আঘাত করেন এবং তাঁর মাথার পেছনে ক্ষত সৃষ্টি করেন। প্রথম কিশোরটি মাঝখানের আসনে ঘুমিয়ে ছিলেন। জেগে ওঠার পর তিনি দেখতে পান ২৮ বছর বয়সী প্রণীত তাঁর ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছেন। প্রণীত বাঁ কলারবোনে আঘাত চালান এবং এরপর দ্বিতীয় কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়েন।
পরিস্থিতি দেখতে পেয়ে উড়োজাহাজের কর্মীরা প্রণীতকে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি হাতকে পিস্তল ধরার ভঙ্গি দেখান এবং পরে মুখে কাল্পনিক পিস্তল ঢোকিয়ে ট্রিগার টানার ভঙ্গি করেন। এরপর তিনি এক নারী যাত্রীর দিকে ফিরে তাঁকে থাপ্পড় মারেন এবং একজন বিমানকর্মীকেও আঘাত করার চেষ্টা করেন।
উড়োজাহাজটিকে নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় এবং সেখানে প্রণীতকে আটক করা হয়। বর্তমানে প্রণীত যুক্তরাষ্ট্রে কোনো বৈধ অবস্থানে নেই। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং বাইবেল শিক্ষার উপর একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ছিলেন।
মার্কিন আদালতে প্রণীতের বিরুদ্ধে বিশেষ উড়োজাহাজে ভ্রমণের সময় অন্যকে শারীরিকভাবে আঘাত করার উদ্দেশ্যে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রণীত ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, ৩ বছর পর্যন্ত শর্তাধীন মুক্তি এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা ভোগ করতে পারেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




