ভেনেজুয়েলার ‘কালো সোনা’ দখলের লড়াই: তেল লুটে ট্রাম্পের মহাতাণ্ডবে বিশ্ব রাজনীতিতে ঝড়


প্রকাশিত: ১২:৩৪ ৫ জানুয়ারী ২০২৬
ভেনেজুয়েলায় একটি সফল সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন এই ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে, ঠিক তখনই আরও বিস্ময়কর এক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এখন থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা ও দেশটির বিপুল জ্বালানি তেলের মজুত যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে—বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও কেন ভেনেজুয়েলার তেলের প্রতি ওয়াশিংটনের এমন আগ্রহ?
মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ-এর তথ্যমতে, ভেনেজুয়েলার ভূগর্ভে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে, যা বিশ্বের মোট তেল সম্পদের প্রায় এক-পঞ্চমাংশ। যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল মজুতও উল্লেখযোগ্য, তবে সেগুলোর বেশির ভাগই ‘সুইট ক্রুড’ বা হালকা মানের তেল, যা মূলত গ্যাসোলিন উৎপাদনের জন্য উপযোগী। বিপরীতে, ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন প্রকৃতির। এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নতমানের ডিজেল, জেট ফুয়েল, অ্যাসফল্ট এবং ভারী শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি তৈরি করা সম্ভব—যার ওপর আমেরিকার শিল্প ও পরিবহন খাত ব্যাপকভাবে নির্ভরশীল।
ভৌগোলিক দিক থেকেও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার এই দেশটি যুক্তরাষ্ট্রের তুলনামূলকভাবে কাছাকাছি হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আমদানির তুলনায় পরিবহন খরচ অনেক কম পড়ে। এতে করে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ আরও সাশ্রয়ী ও স্থিতিশীল রাখা সম্ভব। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পেছনে রয়েছে বিশ্ব জ্বালানি বাজার নিয়ন্ত্রণের সুদূরপ্রসারী কৌশল।
বর্তমানে ভেনেজুয়েলা দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বিশ্ব সরবরাহের মাত্র শূন্য দশমিক আট শতাংশ। তবে যুক্তরাষ্ট্র যদি দেশটির তেলক্ষেত্র আধুনিকায়ন করে উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ—উভয়ের ওপরই ওয়াশিংটনের প্রভাব বহুগুণে বেড়ে যাবে। এতে করে বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে মানবাধিকার লঙ্ঘন বা মাদক পাচারের অভিযোগ সামনে আনা হলেও এর নেপথ্যে মূল চালিকাশক্তি ছিল ভেনেজুয়েলার ‘কালো সোনা’। এই বিপুল সম্পদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন ল্যাটিন আমেরিকায় নিজের প্রভাব সুদৃঢ় করল, অন্যদিকে তেল রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের অবস্থানকে দুর্বল করে দিল। ভেনেজুয়েলার তেল ঘিরে এই ভূ-রাজনৈতিক লড়াই যে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে আরও বড় অস্থিরতা তৈরি করবে, সে আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




