কাতার, কুয়েত ও আমিরাতে একযোগে ড্রোন হামলায় জাহাজে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৬:৫২ ১০ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
কাতারে একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার ফলে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে দেশটির জলসীমায় ঘটে। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় আগুন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই সময় কুয়েতে দেশটির সামরিক বাহিনী আকাশে একাধিক সন্দেহজনক ড্রোন শনাক্ত করে। সেনাবাহিনী জানায়, প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন মোকাবিলা করা হয়। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া অন্তত দুইটি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্যমতে, চলমান উত্তেজনা শুরুর পর থেকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত শত ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার ড্রোন প্রতিহত করেছে।
এদিকে একই দিনে কাতারের জলসীমার কাছে আরও একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু জাহাজটিকে আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুরো ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




