ইরানে গোপন হামলায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল আমিরাতও? বিস্ফোরক দাবি ওয়ালস্ট্রিট জার্নালের


প্রকাশিত: ১২:৫৮ ১২ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে একটি গোপন সামরিক হামলায় অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুর দিকে ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলের অন্য আরব দেশগুলো এ ধরনের অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাত সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেছে। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের একমাত্র দেশ হিসেবে তারা প্রকাশ্য নয়, তবে কার্যত যৌথ সামরিক অভিযানে অংশ নেয় বলে দাবি করা হয়েছে।
হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে সংঘটিত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই ইরান একে “অজ্ঞাত শত্রুর হামলা” বলে উল্লেখ করেছিল। পরে এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান।
যুক্তরাষ্ট্রের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাতের এই অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে শত শত মিসাইল ও হাজারো ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় ৫৫০টি মিসাইল এবং ২ হাজার ২০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়ালস্ট্রিট জার্নালের এই প্রতিবেদন সত্য হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা ও আঞ্চলিক জোট রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




