নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট


প্রকাশিত: ১০:১৯ ৩১ জুলাই ২০২৬
লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে গঠিত হয়েছে ১৪ দেশের এক বহুজাতিক সামরিক সামুদ্রিক জোট। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ স্বাক্ষর করেছে। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথগুলো রক্ষা করাই জোটটির মূল লক্ষ্য। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি চরম চাপের মুখে পড়েছে। এর মধ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব-এল মানদেব ও লোহিত সাগরের নৌপথে তাদের হামলা জোরদার করায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রিয়াদে আয়োজিত এক বিশেষ বৈঠকে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত ১৪টি দেশ জোট গঠনের পক্ষে চূড়ান্ত সম্মতি জানায়।
সৌদি আরব ছাড়াও জোটে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো— বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কমোরোস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যুক্ত হয়নি। জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী সদর দপ্তর হিসেবে সৌদি আরব কাজ করবে। যৌথ বিবৃতিতে জানানো হয়, এই জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। মূলত তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া ও সামুদ্রিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা জোরদার করবে।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১৮ মাইল চওড়া বাব-এল মানদেব প্রণালি দিয়ে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান সংকটের সময় সৌদি আরব বিকল্প পথ হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের সাহায্যে ইয়ানবু টার্মিনাল দিয়ে তেল রপ্তানি চালু রাখলেও লোহিত সাগরে হুথিদের আক্রমণের কারণে সেই পথটিও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ প্রেক্ষাপটেই আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে যৌথ সহযোগিতার ভিত্তিতে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




