এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম


প্রকাশিত: ০৪:০৫ ১ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ শিরোনামের এই তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এআইয়ের দ্রুত বিস্তার এবং অর্থনীতি ও সমাজে এর ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে তালিকাটি প্রকাশ করা হলো।
টাইম এবার ১০০ ব্যক্তিকে ‘লিডারস’, ‘ইনোভেটরস’, ‘শেপার্স’ ও ‘থিংকার্স’—এই চারটি বিভাগে ভাগ করেছে। ‘লিডারস’ বিভাগে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। এই বিভাগে আরও রয়েছেন স্পেসএক্সের ইলন মাস্ক, অ্যানথ্রপিকের দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই, আইবিএমের অরবিন্দ কৃষ্ণ, গুগল ডিপমাইন্ডের লিলা ইব্রাহিম এবং বাইটড্যান্সের লিয়াং রুবো।
এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদেরও তালিকায় জায়গা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্রডকমের হক ট্যান, ওরাকলের ল্যারি এলিসন, কোরউইভের মাইকেল ইন্ট্রাটর এবং এসএমআইসির লিয়াং মং সং। অন্যদিকে ‘ইনোভেটরস’ বিভাগে ওপেনএভিডেন্সের ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ক্যালটেকের অধ্যাপক অ্যানিমা আনন্দকুমার ও সেরিব্রাস সিস্টেমসের অ্যান্ড্রু ফেল্ডম্যানের মতো ব্যক্তিদের রাখা হয়েছে।
সৃজনশীল শিল্পে এআইয়ের প্রভাবও এবারের তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে। অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেক ‘ইনোভেটরস’ বিভাগে স্থান পেয়েছেন। একই বিভাগে রয়েছেন সুনোর সহপ্রতিষ্ঠাতা মিকি শুলম্যান ও তারতেলের মোহাম্মদ মুসা। আর এআইয়ের নীতি ও সামাজিক প্রভাব নিয়ে কাজ করা ব্যক্তিদের রাখা হয়েছে ‘শেপার্স’ বিভাগে। এ তালিকায় রয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এবং অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জোসেফ গর্ডন-লেভিট।
জোসেফ গর্ডন-লেভিট ‘ক্রিয়েটরস কোয়ালিশন অন এআই’-এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে এআই ব্যবহারের ক্ষেত্রে শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সৃষ্টিশীল ব্যক্তিদের অধিকার সুরক্ষার পক্ষে কাজ করছেন। টাইমের এবারের তালিকায় এসব ভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের অন্তর্ভুক্তি থেকে এআই যে এখন শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নেই, বরং ব্যবসা, নীতি, অবকাঠামো ও সৃজনশীল শিল্পেও বড় ধরনের প্রভাব ফেলছে—তা স্পষ্ট হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




