সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা


প্রকাশিত: ১২:২২ ১৯ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদে এমন ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। বার্তায় এলাকাটি ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির’ মুখে রয়েছে জানিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শোনেন। তবে বিস্ফোরণগুলোর সুনির্দিষ্ট কারণ বা কোথায় আঘাত হেনেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রায় আধা ঘণ্টা পর সৌদি সিভিল ডিফেন্স জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। রিয়াদের পাশাপাশি আল-খারজেও সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




