চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ


প্রকাশিত: ০৩:২৯ ২৭ অক্টোবর ২০২৬
চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের অরুণাচল প্রদেশে ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (এসইউএমপি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্পটি ঘিরে নিজেদের জমি, জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য হারানোর আশঙ্কায় প্রতিবাদ করছেন স্থানীয় আদি জনগোষ্ঠীর সদস্যরা।
তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত সিয়াং নদী অরুণাচল হয়ে আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে বাংলাদেশে। চীন ২০২৫ সালের জুলাইয়ে তিব্বতের মেডোগ এলাকায় প্রায় ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করে। ভারতের আশঙ্কা, উজানে এই প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতে পানিপ্রবাহ ও জলনিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, প্রস্তাবিত সিয়াং প্রকল্পের বিরোধিতা করছে স্থানীয় বিভিন্ন সংগঠন। তাদের দাবি, বড় জলাধার নির্মিত হলে পূর্বপুরুষের বসতি, কৃষিজমি ও ঐতিহ্যবাহী জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে। আদি বানে কেবাংসহ স্থানীয় সংগঠনগুলো প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে। এ নিয়ে বিক্ষোভ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, জরিপ ও সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগে প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে স্থানীয়দের উদ্বেগের পাশাপাশি হিমালয় অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি ও পরিবেশগত প্রভাব নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে ভারতের কৌশলগত জলনিরাপত্তার পরিকল্পনা এবং আদি জনগোষ্ঠীর অধিকার—দুই দিক বিবেচনায় নিয়েই প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণের দাবি জোরালো হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




