বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ


প্রকাশিত: ০১:২৫ ১০ নভেম্বর ২০২৬
বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি হিসেবে দেখছেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০০৫ সালে একই ধরনের মনোভাব পোষণ করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জরিপের এই ফলাফল তুলে ধরা হয়। ন্যাটসেনের ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস (বিএসএ) জরিপের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের ধারণায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
জরিপে দেখা যায়, ২০২৪ সালের শরৎকালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন প্রায় দুই-তৃতীয়াংশ ব্রিটিশ নাগরিক। চলতি বছরের বসন্তে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সেই হার বেড়ে ৭৮ শতাংশে পৌঁছায়।
এদিকে, কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের (সিবিএইউ) অনুরোধে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপেও ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাবের চিত্র উঠে আসে। ওই জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১৭ শতাংশ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।
ইরান যুদ্ধের প্রভাব পড়ছে ব্রিটিশ অর্থনীতিতে
মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাবও যুক্তরাজ্যে আলোচনায় এসেছে। বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ ও জ্বালানি বিলসহ বিভিন্ন খরচে।
এ পরিস্থিতিতে গত ৫ নভেম্বর ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। ২০২৩ সালের আগস্টের পর এই প্রথম দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল।
ব্যাংক অব ইংল্যান্ডের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। গত সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে তা প্রায় ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সুদের হার বাড়ানোর ফলে বাড়ির ঋণগ্রহীতাদের ওপর অতিরিক্ত কিস্তির চাপ তৈরি হতে পারে। পাশাপাশি নতুন ঋণ নেওয়ার খরচও বাড়তে পারে।
সূত্র: মিডল ইস্ট আই, ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ ও ব্যাংক অব ইংল্যান্ড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




