ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত


প্রকাশিত: ০৪:১৮ ২৮ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
এসময় বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ও বিভাগটির সাবেক সভাপতি ড. মাহবুবুল আরফিন বিভাগের, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ট্যাুরিজম বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র্য্যালিতে অংশগ্রহণ করেন।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল বলেন, "পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হওয়ায় বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়। ফলে সমাজের শান্তি প্রতিষ্ঠায় পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে যথেষ্ট রিসোর্স থাকলেও আমরা বিদেশি পর্যটকদের সেভাবে আকৃষ্ট করতে পারছি না। সরকারি-বেসরকারি পর্যায়ে পর্যটন খাতের সঠিক উন্নয়ন কৌশল গ্রহণ করা হলে এই খাতটি দেশের অন্যতম শীর্ষ বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হবে বলে আমি বিশ্বাস করি। সাথে সাথে পর্যটন শিক্ষায় শিক্ষিত যুবকদেরকে এই শিল্পে অবদান রাখতে হবে। পর্যটন বিষয়ে পড়াশোনা করেও তারা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই সেক্টরে থাকতে চান না। এদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী 'বিশ্ব পর্যটন দিবস' পালন করে আসছে।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান