ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:০৫ ১১ ফেব্রুয়ারী ২০২৫
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পূর্ব ঘোষিত ৬ দফা দাবি নিয়ে সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের সঙ্গে আছেন পরিবারবর্গও।
এ কর্মসূচি আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দি সদস্যদের মুক্তি দেওয়ার দাবিতে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, "যদি সুখবর না আসে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"
এছাড়া, তাদের ৬ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল:
পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল করা, তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা।
খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।
স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দণ্ডিত নিরপরাধ সদস্যদের মুক্তি প্রদান করা এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করা।
পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি দেওয়া এবং কারাগারে নিহত বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ উদঘাটন করা।
বিডিআর নাম পুনরুদ্ধার করা, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
পিলখানায় শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করা এবং শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




