শেখ হাসিনাকে ‘চুপ’ রাখা সম্ভব না বলে জানান মোদি!


প্রকাশিত: ১২:৫৬ ২৮ এপ্রিল ২০২৫
কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেছেন সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং প্রাক্তন সরকারের দুর্নীতির নানা দিক। রোববার প্রকাশিত এই ভিডিও সাক্ষাৎকারে ড. ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্তব্য করেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার। তিনি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি সম্পর্কে ড. ইউনূসের দৃষ্টি আকর্ষণ করলে, প্রধান উপদেষ্টা জানান যে তিনি সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সরাসরি বৈঠক করেন।
ড. ইউনূস বলেন, "আমি মোদিকে অনুরোধ করেছিলাম যাতে শেখ হাসিনাকে 'চুপ' করানো হয়, কারণ তার বক্তব্য আমাদের দেশে উত্তেজনা সৃষ্টি করছে। কিন্তু মোদি সাফ জানিয়ে দেন, ভারতে এমনটি করা সম্ভব নয়। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। সেখানে তিনি কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না।"
আল জাজিরার সাংবাদিক যখন প্রশ্ন করেন, শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, এতে অন্তর্বর্তীকালীন সরকার কী অবস্থান নিয়েছে—জবাবে ড. ইউনূস বলেন, "আমি মোদিকে বলেছিলাম, যদি আপনি তাকে রাখতে চান, রাখুন। কিন্তু তার বক্তব্য যেন বন্ধ হয়। কারণ তার কথাবার্তা আমাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।"
এ সময় ড. ইউনূসের ভাষ্যমতে, মোদি তাকে পরিষ্কার জানিয়ে দেন, ভারতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে সরকার হস্তক্ষেপ করে না। তাই শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন, সেগুলোর ওপর তিনি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না।
এই সাক্ষাৎকারে ড. ইউনূসের মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




