দাবি পূরণের খুশিতে আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা


প্রকাশিত: ০৩:৫৯ ২১ অক্টোবর ২০২৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকেই নিয়মিতভাবে ক্লাসে যোগ দেব।”
অর্থ মন্ত্রণালয় নতুন সিদ্ধান্তে জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। এছাড়া, আগামী বাজেটে এই ভাতা ১৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এর আগে রোববার (১৯ অক্টোবর) আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তাতে অসন্তুষ্ট থেকে আন্দোলন চালিয়ে যান।
দাবি আদায়ে একাধিক কর্মসূচি পালন করেন শিক্ষকরা—এর মধ্যে ছিল অবস্থান কর্মসূচি, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, মানববন্ধন এবং ক্লাস বর্জন। অবশেষে সরকারের সদয় উদ্যোগে তাদের প্রধান দাবি আংশিক পূরণ হওয়ায় আন্দোলনের অবসান ঘটল।
শিক্ষক নেতারা জানিয়েছেন, আন্দোলন আপাতত প্রত্যাহার করা হলেও অন্যান্য দাবিগুলো নিয়ে পরবর্তী সময়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
তারা বলেন, “আমরা শিক্ষা সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। তাই শিক্ষার্থীদের কথা ভেবে ক্লাসে ফিরছি। তবে বাকি দাবিগুলোও যাতে বাস্তবায়ন হয়, সে আশা রাখছি।”
অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনের ফলে দেশের প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




